১ কেজি ৭৫০ গ্রাম গাজা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এরূপ তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উল্লেখিত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় উক্ত আসামীকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

১৬ মার্চ ২০২৪ ইং তারিখ ১৫:০৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানাধীন রহনপুর ইউনিয়নের মিশন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় ১। মোঃ ওয়ালিউল্লাহ @ অলিউল ইসলাম (৩৩), পিতা-মৃত রবিউল ইসলাম, মাতা-মোছাঃ চেমালী বেগম, সাং-বালুটুংগী, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031