ডাকাত সর্দার ঘনিষ্ঠ  সহযোগী বিপুল পরিমান অস্ত্রসহ আটক

কক্সবাজারের আন্তঃজেলা ডাকাত সর্দার আবছারের ঘনিষ্ঠ  সহযোগী মনছুর বিপুল পরিমান অস্ত্র গোলা বারুদ সহ র‍্যাবের হাতে আটক

কক্সবাজার  র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে এরই সূত্র ধরে কক্সবাজারের কুখ্যাত ডাকাত সর্দার আবছার ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ অবৈধ  আগ্নেয়াস্ত্র ব্যবসা ও ভাড়া দেওয়ার কাজে যুক্ত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব- ১৫ এর  একটি আভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ ঘোনারপাড়ার মোঃ নুরুল আবছার প্রকাশ আবছার ডাকাতের  বসত ঘরের ভিতর কতিপয় দুষ্কৃতিকারী বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ অবস্থান করছে।
র‍্যাব গত ১৫ মার্চ ২০২৪ তারিখ রাত অনুমান ০২.২০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল ঐ স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে সুচতুর ডাকাত সর্দার আবছার পালিয়ে যেতে সক্ষম হলেও তার দেহরক্ষী মনছুর আলম (২০), পিতা- আব্দুল খালেক, সাং-থিমছড়ি, ওয়ার্ড-০৮, বাইশারী ইউনিয়ন, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান’কে আটক করতে সক্ষম হয় র‌্যাব। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত মনছুরের দেহ তল্লাশী করে ০১টি এলজি এবং পলাতক ডাকাত আবছার এর বসত ঘর তল্লাশী করে ০৬টি ওয়ান শুটার গান, ০২ রাউন্ড গুলি, ২০০ গ্রাম গান পাউডার এবং অস্ত্র বিক্রয়লব্ধ ২ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মনছুর কুখ্যাত আন্তঃজেলা ডাকাত সর্দার ও অস্ত্র ব্যবসায়ী নুরুল আবছার ওরফে ডাকাত আবছারের ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী হিসেবে কাজ করে বলে স্বীকার করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকত অপরাধী মনছুর আলম এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে রামু থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031