৫৩ পিছ ইয়াবা সহ গ্রেফতার ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা কৌশিক

খুলনা নগরীর খালিশপুর থানাধীন ১৫ নং ওয়ার্ডের পালপাড়া এলাকা থেকে এমপির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ফারদিন আহমেদ কৌশিক নামে এক ব্যক্তিকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে,

সূত্রমতে জানা যায় এর আগেও বিভিন্ন গণমাধ্যমে ১৫ নং ওয়ার্ডের পালপাড়া এলাকায় মাদক বিক্রির কথা ও কিশোর গেংয়ের আধিপত্যর কথা উঠে এসেছে, খোঁজ নিয়ে জানা যায় এই মাদক বিক্রেতা কৌশিক খুলনার মোস্ট ওয়ানটেড ( মাদক সম্রাট (আরিফ) এর ভাতিজা, খুলনার মাদক সম্রাট এই আরিফ কিছুদিন আগে কেএমপির অভিযানে একটি বিদেশি অস্ত্র সহ এই কৌশিকের আপন চাচা আরিফ কে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়,
ছাত্রলীগের নাম ব্যবহার করে এই এই কৌশিকের মত অনেকেই অপকর্ম চালিয়ে বেড়াচ্ছে, কে বা কাদের ছত্রছায়ায় এরা সংগঠনে ঢুকছে এবং অপকর্ম চালাচ্ছে তা বলা ভার।দলীয় পরিচয় মাদক বিক্রি অবৈধ অপকর্ম ও কিশোর অপরাধকে ইন্ধনদাতা কারীদের চিহ্নিত করে এদের বিচারের আয়তায় আনার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী,
দ্রুত এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না গ্রহণ করলে নষ্ট হবে গোটা সমাজ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

৫৩ পিছ ইয়াবা সহ গ্রেফতার ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা কৌশিক

16 March 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com