
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদ রানা বলেন,দৈনিক যুগান্তর হাটি হাটি পা পা করে দীর্ঘ ২৪ টি বছর পত্রিকা সুনামের সাথে পথ চলে আসছে।সকল পত্রিকা এত বছর একটানা
এতদিন সুনাম ধরে রাখতে পারেনা। সেই জায়গায় যুগান্তর তার সুনাম ধরে রেখেছে। এবং যুগান্তর হাওর এলাকার ইতিবাচক সংবাদ পরিবেশনে এই পত্রিকার সারাদেশের মত জামালগঞ্জেও সংবাদ পরিবেশন জগতে যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে। বুধবার দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জে যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে র্যালী শেষে আলোচনা সভা ও কেক কাটা হয়। এ সময় যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি জামিল আহমেদ জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজীদ বিন ওয়াহিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো.হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.লুৎফুর রহমান। উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুকিত, সিনিয়র সাংবাদিক মো.ওয়ালী উল্লাহ সরকার, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক আব্দুল আহাদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.জিয়াউর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাচনা বেহেলীর ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন, জামালগঞ্জ সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নূরুল হুদা। এ সময় আরো উপস্থিত ছিলেন-শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম আল আমিন প্রমুখ।










