গাংনীতে যৌন নিপিড়নের অভিযােগে বৃদ্ধকে গণধােলাই।

গাংনীতে যৌন নিপিড়নের অভিযােগে বৃদ্ধকে গণধােলাই।

মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের মানিকদিয়া গ্রামে ৭ বছর বয়সী এক শিশু কন্যাকে যৌন নিপিড়নের অভিযোগে আইনাল হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে গণধোলাই দেওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনাল হোসেনকে আটক করেছে পুলিশ।অভিযুক্ত আইনাল হোসেন মানিকদিয়া গ্রামের ওমর শাহের জামাতা।স্থানীয়রা জানান, মানিকদিয়া গ্রামের ৭ বছর বয়সী এক শিশু তার বান্ধবীর সাথে বাড়ির পাশের মাঠে ছাগল চরাচ্ছিল । এসময় মাঠে কাজ করছিল আইনাল হোসেন। শিশুকে একলা পেয়ে যৌন নিপিড়ন চালায়। এসময় শিশুটির বান্ধবী চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে আইনাইলকে আটক করে। বিক্ষুদ্ধ লোকজন আইনালকে গণধােলাই দেয়। পরে খবর পেয়ে সন্ধ্যায় আইনালকে আটক করে গাংনী থানায় নেয় পুলিশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031