খুলনা -১ আসনের দাকোপে স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায়ের পথসভা ।

খুলনা -১ আসনের দাকোপে স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায়ের পথসভা ।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (দাকোপ-বটিয়াঘাটা) মিলে খুলনা-১ আসনের দাকোপ উপজেলার বাজুয়া,লাউডোব, কৈলাশগঞ্জ,দাকোপ সহ ৫ টি ইউনিয়নের বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ এলাকায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডক্টর প্রশান্ত কুমার রায় গত ২৪ ডিসেম্বর রবিবার দিনব্যাপী এলাকা ঘুরে ঘুরে নানা ধরনের সমস্যা চিহ্নিত করণ ও তার সমাধান করতে এবং আগামীতে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে পিছিয় পড়া দাকোপ-বটিয়াঘাটাকে স্মার্ট হিসেবে গড়ার স্বপ্ন বাস্তবায়নে একাধিক পথসভা অনুষ্ঠিত হয় । এসময় গণসংযোগের পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ ও ভোটারদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ঈগল প্রতীকে ভোট ভিক্ষাও করেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণ গোপাল বৈরাগী,অ্যাডভোকেট রমেশ মল্লিক, অধ্যাপক অনুপম টিকাদার,প্রশান্ত কুমার মন্ডল, গৌতম রায়, পলাশ কুমার রায়, বিজন কুমার রায়, আশিষ কুমার মন্ডল, বিকাশ রায়,ধ্রুব বৈরাগী, সবুজ মিস্ত্রী, হিমাদ্রি রায় সহ শতাধিক দলীয় অনুসারী সাথে ছিলেন ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031