খুলনা ১ আসনের নির্বাচনী জনসভায়  বলেছেন,  কোন ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না

খুলনা ১ আসনের নির্বাচনী জনসভায়  বলেছেন,  কোন ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না

 

খুলনা-১ আসনের নৌকার প্রার্থী ননী গোপাল মন্ডলের প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথি -খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব শেখ  হারুনুর রশীদ  বলেছেন,  কোন ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। কারন বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের উৎসবে মেতে উঠেছে।  জনগণ জ্বালাও পোড়াও পরিহার করে উন্নয়নশীল দেশ গড়ার কর্মকান্ডে সামিল হতে চায়। এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে চাইছে।

শেখ হারূন সহ বক্তারা গতকাল ১৮ ডিসেম্বর  সোমবার দাকোপ উপজেলার বাজুয়া বাজার চত্ত্বরে অনুষ্ঠিত নৌকার জনসভায় এসকল কথা বলেন।
লাউডোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কান্তি রায়ের সভাপতিত্বে জনসভায়
প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা   শেখ  হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার অধিকারী। সহ- সভাপতি রফিকুর রহমান রিপন,  হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এড, নিমাই চন্দ্র রায়,  যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন।বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান।, সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, দাকোপ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, বটিয়াঘাটার সাধারণ সম্পাদক দিলীপ হালদার।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ।  জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: মাহফুজুর রহমান সোহাগ, চলনা পৌরসবার মেয়র সনৎ কুমার বিশ্বাস, প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এড. জীএম কারুজ্জামান, দাকোপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, আওয়ামী লীগনেতা ও ইউপি চেয়ারম্যান যথাক্রমে শেখ যুবরাজ।মিহির কান্তি মন্ডল, পঞ্চানন মন্ডল, মানস কুমার রায়, সুদেব কুমার রায়, মাসুম আলী ফকির, জালাল উদ্দীন,সাব্বির আহম্মেদ, জাকির হোসেন লিটু, পল্লব বিশ্বাস রিটু।শেখ ওবায়দুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের শেখ,  শেখ মোঃ হাদি উজ জামান হাদী,  জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এসএম ফরিদ রানা, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মাহমুদুনবী মিল্টন। স্বপন মন্ডল, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডারে খুলনার সভাপতি সরদার নাজমুল সাকিব সিদ্দিকী, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশালতা ঢালীসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031