ব্রেকিং নিউজ
কালিয়াকৈরে দা দিয়ে কুপিয়ে হত্যার পলাতক আসামি গ্রেফতার

কালিয়াকৈরে দা দিয়ে কুপিয়ে হত্যার পলাতক আসামি গ্রেফতার

 

 

গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দা দিয়ে কুপিয়ে প্রতিবেশী খলিলুর রহমান (৫০) নামে এক কারখানার শ্রমিককে হত্যার ঘটনায় প্রধান আসামী লিয়াকত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ডিসেম্বর) ভোর রাতে টাঙ্গাইল জেলার সদর উপজেলার সুরুজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে, কালিয়াকৈর থানা পুলিশের একটি অভিযানকারী দল। প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে, আসামি লিয়াকত আলী, হত্যার ঘটনা স্বীকার করেছে। এর আগে গত শুক্রবার(৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কালিয়াকৈর উপজেলার হাবিবপুর,আজুলিপাড়া গ্রামে প্রতিবেশী খলিলুর রহমানের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাক বিতর্ক হলে অভিযুক্ত লিয়াকত আলী ধারালো দা নিয়ে দৌড়ে এসে খলিলুর রহমানের পায়ে কুপ দেয়। মুহুর্তেই খলিলুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে, চিকিৎসক তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে, শনিবার (৯ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। ওই মামলায় সোমবার ভোর রাতে আসামি লিয়াকত আলী পুলিশের হাতে গ্রেফতার হন। কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খলিলুর রহমানকে হত্যার পর আসামি লিয়াকত পালিয়ে যায়। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কালিয়াকৈরে দা দিয়ে কুপিয়ে হত্যার পলাতক আসামি গ্রেফতার

11 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com