বেলকুচিতে জামায়াতের অবরোধ কর্মসূচী পালন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ।

বেলকুচিতে জামায়াতের অবরোধ কর্মসূচী পালন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ।

আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি 
কেন্দ্র ঘোষিত ৭ম দফায় ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী’র শেষ দিবসে-ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ,নির্বাচন কমিশন বাতিল ও ঘোষিত তফসিল প্রত্যাহারসহ কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা,আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ ও আলেম-উলামাদের মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধের দাবীতে- বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে ঘোষিত ২’দিনের সড়ক,নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচি’র অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

এ সময় অবরোধ কর্মসূচী’র সমর্থনে রাস্তায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে অবরোধ সমর্থকেরা। পরে,একটি বিক্ষোভ মিছিল মুল সড়ক প্রদক্ষিণ করে পথ সভার মধ্যদিয়ে শেষ হয়।  আজ সোমবার,সকালে,বাংলাদেশ জামায়াতেইসলামী,বেলকুচি উপজেলা সেক্রেটারি জননেতা  আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে অবরোধ কর্মসূচীতে এ সময় আরও উপস্থিত ছিলেন, মায়াত নেতা মাওঃ সানাউল্লাহ মিয়া ,জবদের আলী,ইন্জি.শাহাদাজ্জামান সবুজ মিয়াজী,ছাত্র নেতা আরশেদ আলী,আরিয়ান ও রাসেল প্রমূখ। অবরোধ কর্মসুচি’র মিছিল শেষে পথসভায় জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল তাঁর বক্তৃতায়,চলমান আন্দোলনের সকল দাবী মেনে নিয়ে কেয়ারটেকার সকরারের অধীনে নির্বাচন দেয়ার আহবান জানান। তিনি,পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন,বেলকুচিতে গণগ্রেফতার বন্ধ করতে হবে। গত কয়েক দিনে পুলিশ বেলকুচি’র অসংখ্য নেতা-কর্মী ও নিরপরাধ সাধারণ মানুষকে গ্রেফতার করে চরম সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন করেছে। জামায়াত নেতা,পুলিশ ও আওয়ামী মামলা-হামলা ও গণগ্রেফতার বন্ধ করে অবিলম্বে সকল নেতা-কর্মীসহ আটককৃতদের  নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষের প্রতিও উদাত্ত আহবান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031