[post-views]
গণসংযোগের পাশাপাশি নিজ উদ্যোগে জনদুর্ভোগ লাঘবে কাজ করছেন চেয়ারম্যান প্রার্থী আবির

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। চেয়ারম্যান পদপ্রার্থী মোহাইমেনুল হক আবির গণসংযোগের পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে নিজ উদ্যোগে কাজ করছেন। বিশেষ করে দীর্ঘদিনের বেহাল সড়ক সংস্কার, নিরাপদ পানির সংকট ও সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবে নানা উদ্যোগ নিয়েছেন তিনি।শুক্রবার (২৭ নভেম্বর) কালিদাসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরশ্রীরামপুর নওদাপাড়া এলাকায় গণসংযোগ ও পথসভা করেন চেয়ারম্যান প্রার্থী আবির। দুপুরে স্থানীয় পুরাতন জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান তিনি।এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া সড়কের খানাখন্দ, চলাচলে ভোগান্তি এবং বিশুদ্ধ পানির সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তাঁরা। আবির স্থানীয়দের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো সমাধানে তাঁদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন।পরে তিনি এলাকাটি ঘুরে বিভিন্ন সড়কের বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। জনসাধারণের চলাচলের সুবিধার্থে কয়েকটি সড়কের ভাঙা অংশ মেরামতে নিজ অর্থায়নে মাটি, খোয়া, বালি ও সুরকি ফেলার উদ্যোগ নেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কগুলো চলাচলের অনুপযোগী থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।এ সময় স্থানীয় বাসিন্দা, বন্ধু, সমর্থক ও নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। তাঁরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধানের বিষয়েও আলোচনা করেন।উল্লেখ্য, প্রয়াত এমদাদুল হক ডাবুর বড় ছেলে মোহাইমেনুল হক আবির আসন্ন কালিদাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার কথা শোনা এবং সামর্থ্য অনুযায়ী জনদুর্ভোগ নিরসনে তাঁর এসব উদ্যোগ স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

গণসংযোগের পাশাপাশি নিজ উদ্যোগে জনদুর্ভোগ লাঘবে কাজ করছেন চেয়ারম্যান প্রার্থী আবির

27 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com