বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বি.এন.সি.ডি.এ.এফ এর সচেতনামূলক সেমিনার

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলমডাঙ্গা সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ নন কমিউনিকেবল ডিজিজ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (বি.এন.সি.ডিএ.এফ) ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির যৌথ আয়োজনে এ সেমিনার এ শহরের চিকিৎসক গন অংশগ্রহণ করেন।আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহ সভাপতি ডা সামিনা আক্তার তন্বী র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা নিলুফা ইয়াসমিন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বি এন জি ডি এফ এর চেয়ারম্যান ডা মো আব্দুল্লাহ আল মামুন।নিউরোমেডিসিন অভিজ্ঞ চিকিৎসক ডা আদনীন নাহার মৌনালী র পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ডা আদীলউদ্দিন মোস্তফা আদনান,ডা মো নজরুল ইসলাম, ডা এনামুল হক।প্রধান আলোচক এর আলোচনায় ডা মো আব্দুল্লাহ আল মামুন বলেন বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্তের হারে বাংলাদেশর অবস্থান ৭ম।প্রাপ্ত বয়স্কদের ১৬-১৭% মানুষ আক্রান্ত। ডায়াবেটিস এর ভয়াবহত থেকে নিজেদের রক্ষা করতে হবে এখনই সচেতন হতে হবে।প্রধান অতিথির বক্তব্যে ডা নিলুফা ইয়াসমিন বলেন ডায়াবেটিস আক্রান্তদের ব্যাপারে যেমন চিকিৎসকদের সঠিক পরামর্শ এ আওতায় আনতে হবে। একই সাথে যারা আক্রান্ত হবার ঝুঁকিতে রয়েছে কিংবা প্রি ডায়াবেটিস এ আক্রান্ত তাদেরকেও সচেতন করতে হবে।অন্যান্য চিকিৎসকগন ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ও প্রতিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বি.এন.সি.ডি.এ.এফ এর সচেতনামূলক সেমিনার

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com