ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও পরীক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজিবুল হক রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি, ভালো ফলাফল অর্জনের কৌশল এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় প্রধান অতিথি সানোয়ার হোসেন লাড্ডু শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা, সময়ের যথাযথ ব্যবহার এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য তরিকুল ইসলাম, সাবেক শিক্ষার্থী তানভীর পল্লব, শিক্ষক প্রতিনিধি মাওলানা একরামুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এসএসসি পরীক্ষার্থীরা।মতবিনিময় সভায় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com