খোলা বাজারে সার দেওয়ার আহ্বান; জীবননগরে জামায়াতের কৃষক সমাবেশ

সারসংকট, সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণ এবং দফায় দফায় কৃষি উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় জীবননগর মুক্তমঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে খোলা বাজারে সার দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, বর্তমান সরকারের আমলে কৃষকরা ঠিকমতো সার পাচ্ছেন না এবং চলমান সারসংকট সমাধান করা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, নতুন করে এমন ব্যক্তিদের সার ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে, যারা আগে কৃষি উপকরণের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। এসব নিয়োগে দলীয় ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন। এ ছাড়া জ্বালানি তেলের দাম তিনবার বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ সংকট জনজীবনকে কষ্টকর করে তুলেছে বলে তিনি মন্তব্য করেন।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেন। এ ছাড়া জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য মো. মহিউদ্দিনসহ জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

খোলা বাজারে সার দেওয়ার আহ্বান; জীবননগরে জামায়াতের কৃষক সমাবেশ

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com