তেঁতুলিয়ায় ইজিবাইকের চাপায়স্কুল শিক্ষকের মৃত্যু

পঞ্চগড়ে ইজিবাইকে অজ্ঞাত গাড়ির চাপায় হকিকুল ইসলাম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন নিহতের স্ত্রীসহ ইজিবাইকের চালক।শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত হকিকুল তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন। মৃত্যুর পূর্বে তিনি অবসরে ছিলেন।এদিকে, এ ঘটনায় নিহতের স্ত্রী হাসনা বেগম (৫০) আহত হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও ইজিবাইক চালক নজরুল ইসলাম (৪২) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হকিকুল পঞ্চগড় শহরের কায়েতপাড়া এলাকায় একটি ডায়ালাইসিস সেন্টারে কিডনী জনিত কারণে ডায়ালাইসিস নিয়ে ইজিবাইকে করে রাতে বাড়ি ফিরছিলেন। পরে তারা সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় পৌঁছালে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি অজ্ঞাত গাড়ি ইজিবাইকটিকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তারা। এসময় দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইকটি। পরে গুরুতর আহত অবস্থায় স্কুল শিক্ষক হকিকুল ইসলামসহ আহতদের স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন।সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিত কুণ্ডু তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য ও ধাক্কা দেয়া গাড়িটির পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় হাইওয়ে আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় ইজিবাইকের চাপায়স্কুল শিক্ষকের মৃত্যু

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com