হরিণাকুণ্ডুতে কবুতর ব্যবসায়ীকে মারধর;থানায় মামলা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে এক কবুতর ব্যবসায়ীর মারধরের শিকার হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল ৩ঃ৪০ ঘটিকায়, উপজেলার ভবানীপুর কালীতলা এলাকায়। ভুক্তভোগীর বাড়ি তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ব্যাপারী পাড়াতে। হারিয়ে যাওয়া লাল টেপ দেওয়া কবুতর ভবানীপুর বাজারে মুকুলকে বিক্রি করতে দেখেন জয়নাল। এসময়ে উভয়ে একরকম দ্বন্দে জড়িয়ে পড়েন। পরবর্তীতে কালীতলা নামক স্থানে জয়নাল পৌঁছালে, ভবানীপুর গ্রামের তক্কেলের পুত্র মুকুল,হোসেন, সুমন এবং ইসমাইলের পুত্র সাগর মিলে জয়নালকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করেন।
এব্যাপারে ভুক্তভোগী ভবানীপুর গ্রামের জয়নাল জানান, আমার কেনা কবুতর মুকুল হাটে গোপনে বিক্রি করছে এমন সংবাদ পেয়ে সেখানে ধরে ফেলিলে সে আমার উপরে চড়াও হয়ে ব্যাপক মারধর করেন। সাংসারিক প্রয়োজনে পরবর্তীতে একইদিন ভবানীপুর কালীতলা নামক স্থানে গেলে কিছু বুঝে উঠার আগেই ওরা আমাকে রড এবং হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি এর বিচার চাই। অপরদিকে মুকুল হোসেন সাংবাদিকদের কাছে উল্টো অভিযোগ করে বলেন, জয়নাল আমাকে আগে মারপিট করেছেন বলে দ্বাবী তার ।
ঘটনার সত্যতা স্বীকার করে ঐ গ্রামের বাবুল হোসেন জানান, শুনলাম মুকুল, হোসেন, সুমন এরা জয়নালকে মেরে রক্তাক্ত জখম করেছে, সে এখন হাসপাতালে আছে। ঘটনাস্থল থেকে সরাসরি ঘটনার বিষয়টি উল্লেখ করে একই গ্রামের সেলিম জানান, আমি মারামারি ঠেকাচ্ছিলাম। আসলে জয়নালের হাতে কাঠ দিয়ে মারার ফলে কাটে গেছে। জয়নালের (গায়ে আঘাত) মাইরটা একটু বেশীই হয়ে গেছে।
আশারত আলীর পুত্র আয়নাল হোসেন ঘটনার বর্ণনা দিয়ে জানান, আমার ছোট ভাই কবুতরের ব্যাবসা করে। তার হারিয়ে যাওয়া কবুতর হাটে বিক্রি করা দেখে বাঁধা দিলে একপর্যায়ে হাতাহাতির সৃষ্টি হয়,পরে লোকজন থামিয়ে দেয়। হাট থেকে ফিরে তেল কিনতে কালীতলা নামক স্থানে জয়নাল পৌঁছাতেই ওরা চার পাঁচ জনে মিলে আমার ভাইকে রড এবং রামদা দিয়ে মাথা ও হাতে সহ নানা স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই।
এদিকে তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মনজুর রাশেদ জানান, একটি কবুতরের জন্য একজনকে এভাবে মেরে রক্তাক্ত করবে এটা কখনোই কাম্য নয়। আমি এর ধিক্ষার জানায়।
হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুম বিল্লাহ রবিবার ১৫ নভেম্বর গণমাধ্যমে বলেন, এঘটনায় শনিবার থানায় একটি মামলা হয়েছে। যার নং ৯। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপরাধী যেই হোক না কেনো তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান ঐ শীর্ষ পুলিশ কর্মকর্তা।

এম.টুকু মাহমুদ
হরিণাকুণ্ডু,ঝিনাইদহ।
মোবাইল নং 01719569612

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

হরিণাকুণ্ডুতে কবুতর ব্যবসায়ীকে মারধর;থানায় মামলা

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com