নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কলমাকান্দার সোহেল রানা

নেত্রকোণা জেলার অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা ও কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা।আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলার রহস্য উদঘাটন ও সার্বিক পুলিশি সেবায় বিশেষ অবদান রাখায় তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।এ উপলক্ষে নেত্রকোণা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় নেত্রকোণা জেলার পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় কলমাকান্দা থানা পুলিশের সকল সদস্যের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। কলমাকান্দা থানা পুলিশের পক্ষ থেকে ওসি সোহেল রানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এ বিষয়ে ওসি মো. সোহেল রানা বলেন, এই অর্জন কলমাকান্দা থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আগামীতেও জনগণের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবেন।এই অর্জনের জন্য বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কলমাকান্দার সোহেল রানা

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com