বিশ্ব হার্ট দিবসে কিশোরগঞ্জে কার্ডিয়াক পুনর্বাসনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে ‘কার্ডিয়াক পুনর্বাসন’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।সেমিনারে হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা-পরবর্তী সুস্থতা, স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং জীবনযাত্রার মান উন্নয়নে কার্ডিয়াক পুনর্বাসনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।এর আগে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় হৃদ্‌রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।সেমিনারে বক্তারা হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি হৃদ্‌রোগীদের চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে আরও গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বিশ্ব হার্ট দিবসে কিশোরগঞ্জে কার্ডিয়াক পুনর্বাসনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com