খুলনা জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি


খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পুরস্কার অর্জন করেছে পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি। জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতিটিকে এ সম্মাননা প্রদান করা হয়।
৮ নভেম্বর খুলনা প্রেসক্লাবে আয়োজিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির হাত থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) গ্রহণ করেন সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল ও সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। এ সময় উপস্থিত ছিলেন সমবায় বিভাগের বিভাগীয় যুগ্ম নিবন্ধক নুরুন্নবীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি অর্জন করায় জেলা ও উপজেলা সমবায় বিভাগ এবং সমিতির সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমিতির নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে কৃতজ্ঞতা জানান সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল, সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, উপদেষ্টা কার্তিক দেবনাথ, গাজী শহিদুল ইসলাম খোকন ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য রেজাউল ইসলাম, সহসভাপতি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পলাশ রায় এবং পরিচালক উত্তম দেবনাথ, একরামুল ইসলাম সবুজ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও শামীম আহমেদ।
তাঁরা এ অর্জনকে সমিতির সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতেও সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

খুলনা জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com