বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী ঢাকা ঘাট ও বাদামতলী শপিং কমপ্লেক্স পরিদর্শন করেছেন।সোমবার (৯ নভেম্বর) বিকেলে আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি বাদামতলী শপিং কমপ্লেক্সের বিভিন্ন ফ্লোর এবং ঢাকা ঘাটের কার্যালয় ঘুরে দেখেন। এ সময় ঘাটে চলাচলকারী যাত্রীবাহী জাহাজ ও ওয়াটার বাসের সার্বিক অবস্থা, পরিচালন কার্যক্রম এবং যাত্রীসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ঘাটের কার্যক্রম ও যাত্রীসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।এ সময় বিআইডব্লিউটিসির এজিএম (এস্টেট) মো. মইনুল হাসান, ঢাকা ঘাটের ম্যানেজার পারভেজ খানসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও নাবিকরা উপস্থিত ছিলেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 48







