মাগুরা জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

বাংলাদেশে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ৮ বারের চ্যাম্পিয়ন নড়াইল জেলা নারী কাবাডি দলকে পরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাগুরা জেলা নারী কাবাডি দল। সোমবার ৯ নভেম্বর ২০২৬ খুলনা জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মাগুরা জেলা নারী কাবাডি দল ৩৩/২৭ পয়েন্টর ব্যবধানে নড়াইল জেলা দলকে পরাজিত করে।খুলনা বিভাগের ১০টি জেলার অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় নড়াইলের মতো শক্তিশালী ও অভিজ্ঞ দলকে পরাজিত করে মাগুরার এ অর্জন জেলার ক্রীড়াঙ্গনে নতুন সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। মাগুরা জেলা নারী কাবাডি দলের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এছাড়া দলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাগুরা জেলা কাবাডি দলের বর্তমান নারী ও পুরুষ দলের কোচ এবং সাবেক জাতীয় ও আন্তর্জাতিক কাবাডি দলের অন্যতম খেলোয়াড় সাজিদ হোসেন। মাগুরা জেলা নারী কাবাডি দলের এ জয়ে জেলার ক্রীড়াপ্রেমী ও কাবাডি সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা এ সাফল্যকে মাগুরার নারী ক্রীড়াঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরা জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com