আশুলিয়া ৯ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ

সাভারঃ আশুলিয়ার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এলাকায় কয়েক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মানচিত্র দেখুনমঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। পরে শারমিন গ্রুপের একটি ফ্লোর, এনভয়, স্টারলিংসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।ছুটির পর শ্রমিকরা অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করার চেষ্টা করলে পুলিশ তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেমে থেমে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে ।এদিকে, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্যসহ মোতায়েন করা হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের।এদিকে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আশুলিয়ায় অবস্থিত নিউএইজ গ্রুপের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১০ নভেম্বর থেকে এসব কারখানার কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আশুলিয়া ৯ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com