যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক অসুস্থ হয়ে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সংসদ সদস্য গাজী এনামুল হক। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় বিশ্রামে ছিলেন। তবে সোমবার গভীর রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।এদিকে, সংসদ সদস্য গাজী এনামুল হকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন মণিরামপুরের সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা তাঁর সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।সংসদ সদস্য গাজী এনামুল হকের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় পরিবারের সদস্য, সহকর্মী, দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।








