মাগুরায় শারদীয় দূর্গাপূজা -২০২৬ উপলক্ষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৬ অক্টোবর সকাল ১০ টায় মাগুরা সদর থানা চত্বরে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেড এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকনুদ্দীন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি মোল্লা আজাদ হোসেন তার বক্তব্যে বলেন, আমরা যারা চাকরি করি তার এই প্রজাতন্ত্রের কর্মচারী। কাজেই আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো প্রজাতন্ত্রের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তার ব্যবস্হা করা। এ লক্ষ্যে আমাদের সনাতনী ধর্মের লোকেরা যেন নির্বিঘ্নে তাদের দূর্গাপূজার উৎসব পালন করতে পারে তা আমরা নিশ্চিত করবো।








