আলমডাঙ্গায় ৮ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৮ গ্রাম গাঁজাসহ মো. আব্দুর রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৭ অক্টোবর) আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার আব্দুর রশিদ আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর দাসপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এসআই শীতল বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুর রশিদের কাছ থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। আলমডাঙ্গা থানার সামারি ট্রায়াল প্রসিকিউশন নং-১২৩, তারিখ ৭ অক্টোবর ২০২৬-এর মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় ৮ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেপ্তার

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com