চার বছর পার হয়ে গেল তোমাকে ছাড়া, বাবা। সময় চলে যায়, কিন্তু তোমাকে হারানোর শূন্যতাটা যেন একটুও কমে না।
জীবনের প্রতিটি ভালো সময়ে, প্রতিটি খারাপ মুহূর্তে তোমার অভাবটা আরও গভীরভাবে অনুভব করি। তোমাকে ছাড়া এই পৃথিবীতে নিজেকে ভীষণ একা লাগে। কত ভালো হতো, বাবা, যদি তুমি আজও আমাদের মাঝে থাকতে! তোমার পাশে বসে মনের সব কথা বলতে পারতাম। ছোট-বড় সব কষ্ট, দুঃখ আর অভিমান তোমার সঙ্গে ভাগ করে নিতে পারতাম। তোমার কাছে হয়তো সব কষ্টই একটু সহজ হয়ে যেত। 😔 আজও মোবাইলের কল লিস্টে ‘B’ লিখে যখন খুঁজি, সবার আগে চোখে পড়ে ‘Baba’ নামটা। তখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মনে হয়, যদি একবার তোমাকে কল দিয়ে বলতে পারতাম— “বাবা, দেখো না, তোমাকে ছাড়া আমি কতটা একা… সারাদিনের সব দুঃখ-কষ্ট যদি তোমার সঙ্গে একটু শেয়ার করতে পারতাম!” 😔 তুমি নেই, কিন্তু তোমার স্মৃতি আছে। জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি অনুভবে, প্রতিটি বাঁকে তোমার কথা মনে পড়ে।
তোমার শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়। সময় অনেক কিছু বদলে দেয়, কিন্তু বাবাকে হারানোর কষ্ট কখনো পুরোনো হয় না।
ভালো থেকো, বাবা—যেখানেই থাকো।
তোমাকে খুব মনে পড়ে… খুব। ❤️🩹🥺
তোমার ভালোবাসা ও স্মৃতিতে—
বিদিশা রানী।








