সমুদ্রে ভাসমান বোট থেকে ৬৫ যাত্রী উদ্ধার, মানব পাচারকারী চক্রের ১১ সদস্য আটক

সেন্ট মার্টিনের অদূরে সমুদ্রে ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানিতে ডুবতে থাকা একটি বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অপর ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার বলে জানিয়েছে নৌবাহিনী। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিয়মিত টহলকালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ এ অভিযান পরিচালনা করে। সেন্ট মার্টিন লাইট হাউস থেকে আনুমানিক ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ একটি সন্দেহজনক কাঠের বোট দেখতে পেয়ে নৌবাহিনীকে খবর দেয়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনীর সদস্যরা বোটটিতে থাকা ৭৬ জনকে উদ্ধার করেন। ওই সময় বোটটিতে পানি ঢুকছিল। নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়। অপর ৬৫ জনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণার শিকার করা হয়েছিল বলে জানায় নৌবাহিনী। তাদের অধিকাংশকে মানব পাচারকারীরা টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখে পরে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ব্যক্তিদের ও জব্দ করা বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। নৌবাহিনী জানিয়েছে, মানব পাচার ও চোরাচালানসহ সমুদ্রে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সমুদ্রে ভাসমান বোট থেকে ৬৫ যাত্রী উদ্ধার, মানব পাচারকারী চক্রের ১১ সদস্য আটক

03 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com