টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন

নীলফামারীর টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ (কেডিপিএল) ২০২৬, সিজন-১-এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার আয়োজনকে ঘিরে শুক্রবার বিকেলে নীলফামারী মেডিকেল কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. জিম্মা হোসেন। টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়ানো প্রয়োজন। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিকভাবে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে সহায়তা করে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলাগুলোকে নতুনভাবে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া দরকার। দেশের তরুণদের খেলাধুলার প্রতি মনোযোগী হয়ে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়ানো এবং তরুণদের একটি ক্রীড়ামুখী পরিবেশের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই কিসামত দোগাছি প্রিমিয়ার লীগের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), ঢাকার উপপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট, সৈয়দপুর, নীলফামারীর জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাসুদ রানা, এসএম আবুল কালাম অটো রাইস মিলের মোহাম্মদ মনির হোসেন, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে নীলফামারী মেডিকেল কলেজ মাঠে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন

03 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com