সাজেকে দুই গ্রুপের গোলাগুলিতে তৃতীয় শ্রেণির ছাত্রী গু/লিবি/দ্ধ।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে (৯)ওয়ার্ডে চাইলাতলী গ্রামে আঞ্চলিক সংগঠন এর মধ্যে সংঘটিত দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে কসমিতা ত্রিপুরা (৯) নামে এক তৃতীয় শ্রেণি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাজেকের চাইলাতলী পাড়ায় এই ঘটনা ঘটে। আহত কসমিতা ত্রিপুরা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই আঞ্চলিক দলের মধ্যে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এসময় নিজ বাড়ির কাছাকাছি থাকা কসমিতার হাতে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। বর্তমানে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ছবিতে দেখা যায় তার বাম হাতের কবজিতে গুরুতর জখম হয়েছে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি শুনেছি, খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আহত শিশুর উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সাজেকে দুই গ্রুপের গোলাগুলিতে তৃতীয় শ্রেণির ছাত্রী গু/লিবি/দ্ধ।

29 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com