চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির উপজেলা কমিটি গঠনকে সামনে রেখে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নবগঠিত এনসিপি আলমডাঙ্গা উপজেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন নেতারা।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় আলমডাঙ্গায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, উপজেলা কমিটি গঠন প্রক্রিয়া, আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ এবং শিক্ষার্থী ও তরুণদের সংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সদস্যসচিব মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা মো. ফারুক এলাহী, আলমডাঙ্গা উপজেলা এনসিপির আহ্বায়ক মো. আনোয়ার হুছাইন, জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানসহ উপজেলা ছাত্রশক্তির নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, আলমডাঙ্গার শিক্ষার্থী ও তরুণদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার, শিক্ষা এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। এ জন্য যোগ্য, সক্রিয় ও দায়িত্বশীল নেতৃত্বের সমন্বয়ে জাতীয় ছাত্রশক্তির আলমডাঙ্গা উপজেলা কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।বক্তারা আরও বলেন, শিক্ষার্থী ও তরুণদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নবগঠিত উপজেলা এনসিপি কমিটির কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে সাংগঠনিক তৎপরতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।সভা থেকে আগামী দিনে আলমডাঙ্গায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও জনসম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।








