আলমডাঙ্গায় ‘সহজে বিজ্ঞানশিক্ষা’ বিষয়ক আলোচনা সভা

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, যুক্তিবোধ বিকাশ এবং বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ‘সহজে বিজ্ঞানশিক্ষা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) আলমডাঙ্গা শহরের জিস টাওয়ারের তৃতীয় তলায় স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিতে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এসএম মুস্তানজীদ এবং অধ্যাপক ডা. রেজওয়ানুল হক বুলবুল। তাঁরা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার, বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা এবং যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক এনামুল হক। আলোচনায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব, বিজ্ঞানমনস্ক চিন্তা ও যুক্তিবোধ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বই পড়ার মাধ্যমে জ্ঞানচর্চার পরিধি বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি তুষার মুক্ত স্কাউট সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁরা অনুষ্ঠানে শৃঙ্খলা রক্ষা, অতিথিদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের আপ্যায়নে দায়িত্ব পালন করেন। আয়োজনের মূল বার্তা ছিল— ‘বই পড়ার অভ্যাস উন্নত সংস্কৃতির বাহন।’ বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার পাশাপাশি বিজ্ঞানকে ভয় না পেয়ে সহজভাবে বোঝার এবং নিজেদের চারপাশের নানা বিষয় যুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে জানার আহ্বান জানান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় ‘সহজে বিজ্ঞানশিক্ষা’ বিষয়ক আলোচনা সভা

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com