“যে দেশে যতো শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, সে দেশ ততো উন্নতি হয়েছে, দেশের উন্নতির জন্য আমাদেরকে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এজন্যই আমরা বাংলাদেশে সুন্দর পরিবেশে ব্যবসায়ী সমাজ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।” বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকালে মাগুরা নোমানী ময়দান অডিটোরিয়ামে ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় আই বি ডব্লিউ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শহীদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
আই বি ডব্লিউ ফাউন্ডেশনের মাগুরা জেলা সহ সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই বি ডব্লিউ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ইন্জিনিয়ার আবিদ হাসান, কেন্দ্রীয় সংগঠনের ট্রেইনার হুসাইন আল মামুন, আই বি ডব্লিউ ফাউন্ডেশনের যশোর কুষ্টিয়া অঞ্চলের সভাপতি আবদুল মতিন, আই বি ডব্লিউ ফাউন্ডেশনের মাগুরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। আই বি ডব্লিউ ফাউন্ডেশনের জেলা সেক্রেটারী ডাক্তার রবিবুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আই বি ডব্লিউ ফাউন্ডেশনের মাগুরা সদর উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক জাফরী,সহসভাপতি মোঃ শাজাহান, সদর উপজেলা প্রচার সম্পাদক মোঃ শহীদুল ইসলামসহ আরো অনেকে। প্রধান অতিথি তাঁর বক্তব্য আরো বলেন, নিজেকে ও রাষ্ট্রকে অর্থনৈতিক ভাবে উন্নত করতে হলে প্রত্যেক নাগরিককে সৎ ভাবে যে কোনো উৎপাদনের সাথে যুক্ত থাকতে হবে,তা নাহলে আমরা উন্নত বিশ্ব থেকে পিছিয়ে পড়বো। কর্মশালায় মাগুরা জেলার বিভিন্ন স্তরের ৩ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।








