চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আব্দুস সালাম (নাম) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দামুড়হুদা মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আব্দুস সালাম উপজেলার নতুন বাস্তবপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। দামুড়হুদা মডেল থানা পুলিশ জানিয়েছে, মামলাটির আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 77








