“ব্যক্তিগত পছন্দের কারণে সরকার ক্ষতিগ্রস্থ হয় এমন কাজ করলে জবাবদিহিতায় আনা হবে”মাগুরায় প্রতিমন্ত্রী

মাগুরা জেলা প্রশাসন আয়োজিত মাগুরার আইন শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রন সুশাসন স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যানমূলক ও উন্নয়ন কার্য়ক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের লক্ষে বিভিন্ন দফতর প্রধান ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এড, নেওয়াজ হালিমা আরলী। জেলা বিএনপির আহবায়ক জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সিভিল সার্জন ডা, শামীম কবির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, গনপূর্ত বিভাগের নির্বাহীপ্রকৌলী আশিকুল ইসলাম,কায়সার হামিদ,নির্বাহী প্রকৌশলী ওজোপাডিকো পলাশ কুমার ঘোষ, জিপি মন্জুরুল হাসান,বক্তব্য রাঁখেন। এ সময় মন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিগত পছন্দের কারণে সরকার ক্ষতিগ্রস্থ হয় এমন কাজ করলে তার জবাবদিহিতায় আওতায় আসতে হবে। কাজের গুনগত মান অক্ষুন্ন রেখে কজ করে যেতে হবে। সৎ যোগ্য হলে সরকারি কর্মকর্তাদের কাউকে ভয় পাওযার কারণ নেই। তিনি বলেন, গুপ্ত এবং সুপ্তরা ঐক্যবদ্ধ হয়ে নানান বিশৃঙ্খলা সৃষ্টির চেস্টা করে যাচ্ছে। মন্ত্রী বলেন,বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমাস নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে মাত্র কয়েক মাসে কৃষি ঋন মওকুপ,ফ্যামিলি কার্ড, খাল খনন,কৃষক কার্ড, ইমামদের ভাতা চালু করেছেন। মন্ত্রী পরিবেশ পরিছন্ন রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া কর্মসুচি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে গ্যাস বিদ্যুৎ সমস্যার প্রকৃত কারন জনগনকে অবহিত করার মাধ্যমে গুপ্ত এবং সুপ্তদের ষড়যন্ত্রের সুযোগ করে দেযা যাবেনা। সবাইকে তিনি সবার আগে বাংলাদেশ একথা স্মরণ রাখার আহবান জানান

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

"ব্যক্তিগত পছন্দের কারণে সরকার ক্ষতিগ্রস্থ হয় এমন কাজ করলে জবাবদিহিতায় আনা হবে"মাগুরায় প্রতিমন্ত্রী

23 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com