নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নি/ হত ১

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বপন চন্দ্র (৫০) নামে এক অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ভোরে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে নাটোরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। এতে অ্যাম্বুলেন্সচালক স্বপন চন্দ্র ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। নিহত স্বপন চন্দ্র বগুড়া জেলার শেরপুর থানার ভাটরা গ্রামের মৃত গোবর্ধনের ছেলে। পবা হাইওয়ে থানার এএসআই হায়দার আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নি/ হত ১

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com