কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের পোড়াদহ তেঁতুলতলা এলাকায় স্টিল ব্রিজের কাছে এক পাখিভ্যান চালককে কুপিয়ে গুরুতর আহত করে তার পাখিভ্যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, হামলায় চালকের একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। গরিব এই পাখিভ্যান চালকের ওপর এমন নির্মম হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 255








