নিম্নস্তরের সিগারেটের দাম বেড়ে ৬৫ টাকা

নিম্নস্তরের সিগারেটের দাম আরও ৩ টাকা বাড়িয়ে প্রতি ১০ শলাকার প্যাকেটের ন্যূনতম মূল্য ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি এ দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। তবে অন্যান্য স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৯২ টাকা, উচ্চ স্তরের দাম ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল রয়েছে।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়। ওই বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে এই স্তরে আরও ৩ টাকা বাড়িয়ে ন্যূনতম দাম ৬৫ টাকা করা হলো।

এ ছাড়া বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন সিদ্ধান্তে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়লেও মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের নির্ধারিত মূল্য অপরিবর্তিত থাকছে। ফলে নিম্নস্তরের সিগারেটের ক্ষেত্রে ভোক্তাদের প্রতি ১০ শলাকার প্যাকেটে আগের তুলনায় আরও ৩ টাকা বেশি ব্যয় করতে হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নিম্নস্তরের সিগারেটের দাম বেড়ে ৬৫ টাকা

17 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com