চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আলমডাঙ্গা রথতলা এলাকায় জিয়া মঞ্চের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি ফামিদুর রহমান মুনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম সভা সঞ্চালনা করেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও সক্রিয় করা এবং প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। সভায় জিয়া মঞ্চের আলমডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক সুইট ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ, সহ-সভাপতি ইমাদুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে। এ লক্ষ্যে ধারাবাহিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।








