আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নির্বাচন শনিবার, সভাপতি পদে বাবলু-বিটু, সাধারণ সম্পাদক পদে রনি-রুবেল-সেলিমের লড়াই

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচন উপলক্ষে প্রতীকসহ প্রার্থীদের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সমিতির মোট ১৪৯ জন সদস্যের মধ্যে ২৩ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মাধ্যমে ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল মজিদ বাবলু ও খন্দকার গোলাম আজম (বিটু)। আব্দুল সামাদ বাবলু ছাতা প্রতীক এবং খন্দকার গোলাম আজম (বিটু) চাকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—কামরুল হক রনি, হাবিবুর রহমান রুবেল ও মো. সেলিম হোসেন। এ পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় নির্বাচনে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল খালেক ও মো. মেহেদী হাসান। সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ বিভিন্ন পদেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধর্মবিষয়ক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সিরাজুল ইসলাম। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলমডাঙ্গা থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। শেষ মুহূর্তে নিজেদের পক্ষে সমর্থন আদায়ে প্রার্থীদের মধ্যে চলছে নানা তৎপরতা। ভোটাররাও যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এবারের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন কার্যকরী পরিষদ আলমডাঙ্গার গার্মেন্টস ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং গার্মেন্টস ব্যবসায়ীদের ব্যবসায়িক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে সমিতি আরও কার্যকর ভূমিকা পালন করবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নির্বাচন শনিবার, সভাপতি পদে বাবলু-বিটু, সাধারণ সম্পাদক পদে রনি-রুবেল-সেলিমের লড়াই

10 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com