ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন – শামা ওবায়েদ ইসলাম রিংকু এমপি:

বিরোধীদলকে উদ্দেশ্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন’ একদিকে তেল নাই, গ্যাস নাই। অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন। গাড়িগুলো কি পানিতে চলে নাকি তেলে চলে না! আপনারাও সরকারের অংশ,, সুতরাং সেই খরচের সেট হিসাবটাও জনগণ জানতে চায়। আজ শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা উন্মুক্তকরণ কর্মসূচি শেষে শাম ওবায়েদ ইসলাম এসব কথা বলেন।
ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, গণতন্ত্র ফেরত এসেছে কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে। বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। স্যারের সমস্যার কথা বলে কৃষকদের খ্যোপানোর চেষ্টা চলছে। অথচ স্যারের কোন সমস্যাই নেই দেশে। জ্বালানি খাতে বিগত সরকার ১৭ বছর সবচেয়ে বেশি দুর্নীতি করেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বিদ্যুৎ ব্যবস্থাপনা নির্মাণ করলেও উৎপাদনের ব্যবস্থা করেনি। আমাদের দেশের যে পরিমাণ গ্যাস মজুত আছে সেই গ্যাস উত্তোলনের ও চেষ্টা করেনি। বিগত দেড় বছরে ইউনুস সরকারও সেই খাতের উন্নতি করেনি। সুতরাং ১৭ বছরের আর্থিক খাতের অনিয়ম ৬ মাসে দূর করা যাবে না। এ সময় তিনি আরোও বলেন, আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা কেউ গুজবে কান দেবেন না এবং কেউ বিভ্রান্তি সৃষ্টি করবেন না এবং কারো বিভ্রান্তির কথায় এবং গুজবের কথায় কান দিবেন না। আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিরলসভাবে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য সর্বক্ষণ কাজ করে যাচ্ছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন - শামা ওবায়েদ ইসলাম রিংকু এমপি:

06 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com