সুব্রত চন্দ্র দাস:- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল- শামীম আহম্মেদ কর্তব্যরত অবস্থায় মঙ্গলবার (০১/০৯/২০২৬ ইং) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আনুমানিক দুপুর ২:৪৫ ঘটিকায় কর্তব্যপরায়ণ এই পুলিশ সদস্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শামীম আহম্মেদ এর অকাল মৃত্যুতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ একজন দায়িত্বশীল, কর্তব্যনিষ্ঠ ও সহকর্মীবান্ধব পুলিশ সদস্যকে হারালো। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হচ্ছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 70








