টেকনাফের সাবরাংয়ে ২০০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ লিটার দেশীয় মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে টেকনাফ থানাধীন সাবরাংয়ের রুহুল্লার ডেপা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সাবরাং। কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় ওই এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২০০ লিটার দেশীয় মদ এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানায়, মাদকের ভয়াবহ বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্র:
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত
মিডিয়া কর্মকর্তা, বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

টেকনাফের সাবরাংয়ে ২০০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

30 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com