সুব্রত চন্দ্র দাস (গাজীপুর):- আসন্ন গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছেন জনপ্রিয় সমাজসেবক ও গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সিকদার। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে তার কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যে তিনি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। জানা যায়, গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ দেলোয়ার হোসেন সিকদার মানুষের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন নির্বাচিত হওয়ার পর থেকে তিনি গাজীপুর সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, শিক্ষা, সামাজিক কল্যাণ ও সাধারণ মানুষের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। স্থানীয়রা জানান, মোঃ দেলোয়ার হোসেন সিকদার একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব নেতা। তিনি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হবে। আসন্ন গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তার সমর্থক ও এলাকাবাসীর মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা আশা প্রকাশ করছেন, মোঃ দেলোয়ার হোসেন সিকদার নির্বাচিত হলে গাজীপুর সদর উপজেলার উন্নয়নে হবে। এ বিষয়ে গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন সিকদার বলেন, “আমি সবসময় মানুষের সেবা করার চেষ্টা করেছি। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে গাজীপুর সদর উপজেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাব।”








