নওগাঁয় সেবামূলক সংগঠন “রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন” এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মানবতা ও সামাজিক দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে পথচলা অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’ দুই বছর পূর্ণ করেছে। আজ বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার সময় সংগঠনের নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও আনন্দ র‍্যালির মধ্য দিয়ে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মাহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মুন্না আহমেদ প্রাং, সাংগঠনিক সম্পাদক সাজু ইসলাম, কোষাধ্যক্ষ শ্রী শয়ন অধিকারী, সাধারণ সদস্য মো. রাকিব ও মো. সালমান বাশারসহ সংগঠনের অন্যান্য সদস্য। কেক কাটার পর সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান, মেডিকেল অফিসার ও অন্যান্য চিকিৎসকরা এতে অংশ নেন। তারা সংগঠনের সদস্যদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেন, শুভেচ্ছা জানান এবং সংগঠনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। সংগঠন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১২ আগস্ট ডোমেইন নিবন্ধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন। প্রতিষ্ঠার পর থেকে রক্তের প্রয়োজনীয়তা পূরণে দ্রুত রক্তদাতা ও রোগীর স্বজনদের মধ্যে সমন্বয় করে আসছে সংগঠনটি। এ লক্ষ্যে পরিচালিত হচ্ছে তাদের নিজস্ব ওয়েবসাইট raninagar.org। বর্তমানে ওয়েবসাইটটিতে স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে নিবন্ধিত সদস্যের সংখ্যা এক হাজারের বেশি। সংগঠনটির তথ্যমতে, যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন রোগীর জন্য ১ হাজার ১৪৫ ব্যাগ নিরাপদ রক্তের ব্যবস্থা করা হয়েছে। রাণীনগরকে কেন্দ্র করে শুরু হওয়া এই মানবিক উদ্যোগ বর্তমানে পার্শ্ববর্তী আত্রাই উপজেলাতেও বিস্তৃত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা জানান, ভবিষ্যতে রাণীনগর ও আত্রাইয়ের সীমানা ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁয় সেবামূলক সংগঠন "রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন" এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com