জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংসদ সচিবালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে রাজধানীর জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘রঙ তুলিতে জুলাই ২৪’। এতে রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুটি গ্রুপে অংশগ্রহণ করে। প্রথম গ্রুপে ৫ থেকে ৮ বছর বয়সী এবং দ্বিতীয় গ্রুপে ৮ বছরের ঊর্ধ্বে থেকে ১২ বছর বয়সী শিশুরা অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এ সময় শওকত আরা আক্তার বলেন, “জুলাই আমাদের চেতনা, আমাদের অনুপ্রেরণা। আজকের প্রতিযোগিতায় শিশুদের রঙ-তুলিতে জুলাইয়ের চেতনা ও ইতিহাসের প্রতিফলন ঘটেছে।” জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, “শিশুরা কীভাবে জুলাইকে ধারণ করে, তা আজকের চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটে উঠেছে। আগামী প্রজন্ম এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ইতিহাস ও গণঅভ্যুত্থানের তাৎপর্য সম্পর্কে জানতে পারবে।” অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতার বিকাশের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংসদ সচিবালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

05 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com