চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্যের আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান ও নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম তদারকি, জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।গতকাল ৫ জুলাই রবিবার চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে তিনি জেহালা ইউনিয়নের নিগার সিদ্দিক কলেজ, মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়, জুট মিল, নাগদাহ ইউনিয়নের খেজুরতলা এলাকা, ভেদামারি এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট ও ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন। এছাড়াও তিনি আইলহাস ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট ও স্থানীয় মসজিদ পরিদর্শন করে এলাকার উন্নয়ন পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।পরিদর্শনের উদ্দেশ্য ছিল উন্নয়ন কাজের তদারকি: ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এবং অন্যান্য সরকারি অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা।শিক্ষার মান উন্নয়ন: স্থানীয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত সমস্যা এবং পাঠদানের মান পর্যবেক্ষণ করা।অনিয়ম ও দুর্নীতি রোধ: শিক্ষকদের উপস্থিতি ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে কোনো অনিয়ম বা গাফিলতি থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা。গণসংযোগ ও সমস্যা চিহ্নিতকরণ: প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা, জেহালা ইউনিয়ন আমীর হুমায়ন কবির, নাগদাহ ইউনিয়ন আমীর ডাঃ রিপন বিশ্বাস, আইলহাস ইউনিয়ন আমীর লিয়াকত আলী।স্থানীয় নেতৃবৃন্দ জানান, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে এলাকার বাস্তব চিত্র জানা সহজ হয় এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।








