এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নিয়ে অপতথ্য ছড়ানোর ঘটনায় বিবৃতি, সাংবাদিকদের দায়িত্বশীলতার আহ্বানস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম-কে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপতথ্য প্রচারিত হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।এ বিষয়ে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষ থেকে দাবি করে কেউ যেন ব্যক্তিগতভাবে কোনো মামলা, বিবৃতি বা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ না করেন। এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে প্রতিমন্ত্রীর অনুমোদন বা নির্দেশনা নেই বলেও স্পষ্ট করা হয়েছে।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চারজন সাংবাদিককে নিয়ে উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।এছাড়া বলা হয়, যেহেতু মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ, তাই এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের দুই পক্ষের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা উত্তেজনা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।পাশাপাশি প্রতিমন্ত্রী তাঁর সম্পর্কে প্রচারিত বিভিন্ন অপতথ্য যাচাই করে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।এ বিষয়ে বার্তা প্রেরক হিসেবে প্রেস সেক্রেটারি মোঃ আতিকুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি জানানো হয়।








