নওগাঁ জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।সভায় জেলার মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক পুলিশি কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় অংশ নেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মামুন। এছাড়াও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টুরিস্ট পুলিশ, পিবিআই ও সিআইডির কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণকে আরও উন্নত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সকল ইউনিট ও থানার কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার। এ সময় তিনি তাদের পেশাগত দক্ষতা, আন্তরিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁ জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

17 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com