জাতীয় বাজেট অনুমোদন, বিকেলে সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী I

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছেI বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদের এ বিশেষ সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে দুপুর ১টায় সভা শেষ হয়। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পূর্বে প্রচলিত রীতি অনুযায়ী মন্ত্রিপরিষদের বিশেষ সভায় জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় আগামী অর্থবছরের আয়-ব্যয়, উন্নয়ন পরিকল্পনা, রাজস্ব আহরণ, সরকারি ব্যয় ব্যবস্থাপনা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করা হয়। মন্ত্রিপরিষদের বিশেষ সভা শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। এরপর অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২৫-২০২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করবেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনা ও ব্যয় কাঠামো নতুন বাজেটে তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের মাধ্যমে নতুন অর্থবছরের অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়ন পরিকল্পনার রূপরেখা আনুষ্ঠানিকভাবে জাতির সামনে তুলে ধরা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জাতীয় বাজেট অনুমোদন, বিকেলে সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী I

11 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com