ওয়েস্ট-২ ডিভিশনের পাবনা -২ অঞ্চলের সাঁথিয়া উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+)। এ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি অসহায় পরিবারের মাঝে ২০টি করে মোট ১০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে ব্র্যাক ধুলাউড়ি শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক পাবনা-২ অঞ্চলের আতাইকুলা এলাকার সিনিয়র এলাকা ব্যবস্থাপক মো: আশরাফ ফারুকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মো: মিজানুর রহমান । তিনি বলেন, মুরগি পালন গ্রামীণ পরিবারের জন্য একটি লাভজনক ও সহজ আয়ের উৎস। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলাউড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আশরাফ আলী, এ সময় তিনি ব্র্যাকের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানায়,এবং এই ধরনের কার্যক্রমকে ধারাবাহিক ভাবে পরিচালনা করার জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন মোঃ শাখাওয়াত হোসেন, ম্যানেজার (বিডিইউ), ওয়েস্ট-২। আরো বক্তব্য রাখেন কৃষিবিদ মেফতাহে জিন্নাত ডি এস এস ব্র্যাক। মুরগির বাচ্চা লালন পালনের নানাবিদ প্রশিক্ষণ দেন সাব্বির হোসেন ইও ব্র্যাক। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবক বাকি বিল্লাহ, ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ব্র্যাকের এ ধরনের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং পারিবারিক আয় বৃদ্ধিতে এ উদ্যোগ সহায়ক হবে। অনুষ্ঠান শেষে উপকারভোগী ১০টি অসহায় পরিবারের হাতে ২০টি করে মোট ১০০টি মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। উপকারভোগীরা ব্র্যাকের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয়রা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে স্বাগত জানান।








