শনিবার, ০৬ জুন ২০২৬, সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন কৌশল, পর্যায়ভিত্তিক পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টির ওপর। এ সময় জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করা এবং বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে মতামত প্রদান করেন। সরকারি নীতিনির্ধারকরা আশা প্রকাশ করেন, এই কর্মসূচি দেশের পরিবেশ সুরক্ষা ও সবুজ অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








